শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

Ami Nishidin Tomay Bhalobashi - আমি নিশিদিন তোমায় ভালোবাসি

Ami Nishidin Tomay Bhalobashi 

আমি নিশিদিন তোমায় ভালোবাসি।

-
আমি নিশিদিন তোমায় ভালোবাসি,
তুমি অবসরমত বাসিয়ো।
নিশিদিন হেথায় বসে আছি,
তোমার যখন মনে পড়ে আসিয়ো ॥
আমি সারানিশি তোমা-লাগিয়া
রব বিরহশয়নে জাগিয়া--
তুমি নিমেষের তরে প্রভাতে
এসে মুখপানে চেয়ে হাসিয়ো ॥
তুমি চিরদিন মধুপবনে
চির-বিকশিত বনভবনে
যেয়ো মনোমত পথ ধরিয়া
তুমি নিজ সুখস্রোতে ভাসিয়ো।
যদি তার মাঝে পড়ি আসিয়া
তবে আমিও চলিব ভাসিয়া,
যদি দূরে পড়ি তাহে ক্ষতি কী--
মোর স্মৃতি মন হতে নাশিয়ো ॥
.
রাগ: মিশ্র গৌরী
তাল: কাহারবা-দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1296
রচনাকাল (খৃষ্টাব্দ): 1889

আমার পরান যাহা চায় তুমি তাই - Amar Poran Jaha Chai

 আমার পরান যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। 
তোমা ছাড়া আর এ জগতে মোর, কেহ নাই কিছু নাই গো। তুমি সুখ যদি নাহি পাও, যাও, সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো। 
আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, 
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। 
যদি আর কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, 
তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও, আমি যত দুখ পাই গো। 
রাগ: পিলু তাল: ত্রিতাল 
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫ 
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888 
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং 
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর