তুমি রবে নীরবে হৃদয়ে মমনিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥মম জীবন যৌবন মম অখিল ভুবনতুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥জাগিবে একাকী তব করুণ আঁখি,তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।মম দুঃখবেদন মম সফল স্বপনতুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥