শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী

আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী।
আমি    সকল দাগে হব দাগি॥
তোমার পথের কাঁটা করব চয়ন,   
যেথা তোমার ধুলার শয়ন
সেথা আঁচল পাতব আমার--
তোমার রাগে অনুরাগী॥
আমি    শুচি-আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে,
যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি॥
-
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: সাহানা দেবী