সোমবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬

একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি -

একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি--
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী।
কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা,
তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি॥
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে।
যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে,
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি॥
-
রাগ: কালাংড়া
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২ ফাল্গুন, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ ফেব্রুয়ারি, ১৯২৮
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

জানি, জানি হল যাবার আয়োজন -

জানি, জানি হল যাবার আয়োজন—
তবু পথিক, থামো কিছুক্ষণ॥
শ্রাবণগগন বারি-ঝরা,
কাননবীথি ছায়ায় ভরা,
শুনি জলের ঝরোঝরে
যূথীবনের ফুল-ঝরা ত্রন্দন॥
যেয়ো— যখন বাদলশেষের পাখি
পথে পথে উঠবে ডাকি।
শিউলিবনের মধুর স্তবে
জাগবে শরতলক্ষ্মী যবে,

RabindraNath Tagore Picture post 2

RabindraNath Tagore
painting image
-
www.facebook.com/RobindraSangeet
-
www.Twitter.com/RobindraSangeet
-

শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৬

Rabindranath Tagore And Saraswati

Rabindranath Tagore And Saraswati
-
facebook - Rabibdra Sangeet

চলো যাই, চলো, যাই চলো, যাই --

চলো   যাই, চলো, যাই চলো, যাই—
     চলো   পদে পদে সত্যের ছন্দে
          চলো   দুর্জয় প্রাণের আনন্দে!
              চলো   মুক্তিপথে,
     চলো বিঘ্নবিপদজয়ী মনোরথে
করো ছিন্ন, করো ছিন্ন, করো ছিন্ন—
              স্বপ্নকুহক করো ছিন্ন।
          থেকো না জড়িত অবরুদ্ধ
                        জড়তার জর্জর বন্ধে।
     বলো   জয় বলো, জয় বলো, জয়—
          মুক্তির জয় বলো ভাই॥
-
পর্যায় - স্বদেশ
-
www.facebook.com/RobindraSangeet

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬

পাতার ভেলা ভাসাই নীরে, পিছন-পানে চাই নে ফিরে ॥ - Patar Vela Vashay Nere

পাতার ভেলা ভাসাই নীরে,
পিছন-পানে চাই নে ফিরে ॥
কর্ম আমার বোঝাই ফেলা,
খেলা আমার চলার খেলা।
হয় নি আমার আসন মেলা,
ঘর বাঁধি নি স্রোতের তীরে ॥
বাঁধন যখন বাঁধতে আসে
ভাগ্য আমার তখন হাসে।
ধুলা-ওড়া হাওয়ার ডাকে পথ
যে টেনে লয় আমাকে--
নতুন নতুন বাঁকে বাঁকে
গান দিয়ে যাই ধরিত্রীরে ॥
-
রাগ: পিলু-বৃন্দাবনী সারং
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1926

রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৬

এতদিন তুমি সখা, চাহ নি কিছু

এতদিন তুমি সখা, চাহ নি কিছু;
নীরবে ছিলে করি নয়ন নিচু।
রাজ-অঙ্গুরী মম করিলাম দান,
তোমারে দিলাম মোর শেষ সম্মান।
তব বীর-হাতে এই ভূষণের সাথে
আমার প্রণাম যাক তব পিছু পিছু।