এতদিন তুমি সখা, চাহ নি কিছু;নীরবে ছিলে করি নয়ন নিচু।রাজ-অঙ্গুরী মম করিলাম দান,তোমারে দিলাম মোর শেষ সম্মান।তব বীর-হাতে এই ভূষণের সাথেআমার প্রণাম যাক তব পিছু পিছু।