ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়,তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায়,কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় !-