যার লাগি ফিরি একা একা,আঁখি পিপাসিত নাহি দেখা,তারি বাঁশি ওগো তারি বাঁশিতারি বাঁশি বাজে হিয়া ভরি।বাণী নাহি তবু কানে কানেকী যে শুনি তাহা কেবা জানে।এই হিয়া-ভরা বেদনাতেবারি-ছলছল আঁখিপাতেছায়া দোলে তারি ছায়া দোলেছায়া দোলে দিবানিশি ধরি॥