বিশ্ব সদা তোমার কাছে ইশারা করে কত,তুমিও তারে ইশারা দাও আপন মনোমত।বিধির সাথে কেমন ছলেনীরবে তব আলাপ চলে,সৃষ্টি বুঝি এমনিতরো ইশারা অবিরত।