আমি তোমার বিরহে রহিব বিলীন,তোমাতে করিব বাস,দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী,দীর্ঘ বরষ মাস।যদি আর কারে ভালোবাস,যদি আর ফিরে নাহি আস,তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও,আমি যত দুখ পাই গো।