এ ভাঙা সুখের মাঝে নয়ন-জলে,এ মলিন মালা কে লইবে।ম্লান আলো ম্লান আশা হৃদয়-তলে,এ চির বিষাদ কে বহিবে।সুখনিশি অবসান, গেছে হাসি গেছে গান,এখন এ ভাঙা প্রাণ লইয়া গলেনীরব নিরাশা কে সহিবে।