তুমি কাহার সন্ধানেসকল সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানে।এমন ব্যাকুল করেকে তোমারে কাঁদায় যারে ভালোবাস।তোমার ভাবনা কিছু নাই--কে যে তোমার সাথের সাথি ভাবি মনে তাই।তুমি মরণ ভুলেকোন্ অনন্ত প্রাণসাগরে আনন্দে ভাস॥